


লন্ডন সফরে গিয়েছেন অভিনেত্রী কৃতী শ্যানন। সঙ্গী চর্চিত প্রেমিক কবির বাহিয়া। কৃতী ও কবিরের প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। নিজেরা অবশ্য এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। তবে একাধিক অনুষ্ঠানে তাঁদের একত্রে দেখে দুইয়ে দুইয়ে চার করেছেন অনুরাগীরা। এমনকী, কৃতীর বোন নূপুর শ্যাননের বিয়েতেও একসঙ্গে উপস্থিত ছিলেন তাঁরা। সম্প্রতি লন্ডনের রাস্তায় ছুটির মেজাজে ক্যামেরাবন্দি হয়েছেন কৃতী। কবিরের হাত ধরে রাস্তা দিয়ে হাঁটছিলেন তিনি। সেই ভিডিয়ো ঝড়ের গতিতে ছড়িয়েছে সমাজমাধ্যমে। বলি পাড়ার জল্পনা, শীঘ্রই ব্যবসায়ী কবিরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নায়িকা।