


কুলটি থানার আলডিগ্রামে জোড়া মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। পুলিস সূত্রে জানা গিয়েছে, বাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে স্বামী রূপ কুমার বাউরির(৪১) ঝুলন্ত মৃতদেহ। ওই একই ঘরের মেঝেতে গলা কাটা অবস্থায় পড়েছিল তাঁর স্ত্রী মালা বাউরির(৩৬) দেহ। ময়নাতদন্তের জন্য পুলিস মৃতদেহ দুটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে। সূত্রের খবর, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। দু’জনেই ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। সেই কারণেই কী এই ঘটনা? নাকি অন্য কেউ এসে খুন করেছে তাঁদের। তা খতিয়ে দেখছে পুলিস।