


জমির বদলে চাকরির মামলায় জামিন পেলেন লালুপুত্র সহ অনেকে। আরজেডি নেতা তেজপ্রতাপ যাদব ও হেমা যাদব সহ বেশ কয়েকজনকে জামিন দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে আদালত। আজ, মঙ্গলবার ওই মামলায় আদালতে হাজিরা দিয়েছিলেন তেজপ্রতাপ ও হেমা যাদবরা।