


নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ধসের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না শিল্পাঞ্চলবাসীর। চলতি বর্ষার মরশুমে ১৯ নম্বর জাতীয় সড়কের একাধিক ধসের ঘটনা ঘটে। যা নিয়ে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ইসিএলকে চিঠি দিয়ে খাদানের হদিশ পাওয়ার চেষ্টাও করে। তারই মাঝে এবার পুরনো জিটি রোডে ধসের ঘটনা সামনে এল। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে কুলটি থানার লছিপুর গেটের সামনে।
বাসিন্দাদের দাবি, একটি লরি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। আটমকাই লরিটির একটি চাকা মাটিতে ঢুকে যায়। কোনও রকমে লরিটি সেখান থেকে সরাতেই রাস্তার উপর বড় গর্ত দেখা যায়। পুলিস পুরো এলাকা গার্ডরেল দিয়ে ঘিরে দিয়েছে। যদিও যান চলাচল স্বাভাবিকই রয়েছে।