


• দীর্ঘ টালবাহানার অবসান। অবশেষে সামনে এল ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির মুক্তির তারিখ। এ বছর মুক্তিই পাচ্ছে না সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ছবিটি। পরিবর্তে আগামী বছর ২১ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। শুক্রবার সমাজমাধ্যমে এই ঘোষণা করেন পরিচালক নিজেই। গত বছর প্রথম ঘোষণা হয় এই সিনেমার। তখন জানা গিয়েছিল, ২০২৬ সালের মার্চে মুক্তি পাবে রণবীর কাপুর, ভিকি কৌশল ও আলিয়া ভাট অভিনীত সিনেমাটি। অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তবে অনিবার্য কারণে মুক্তি পিছিয়ে যায়। জানা যায়, বেশ কয়েকটি দৃশ্যের শ্যুটিং বাকি। পাশাপাশি বারংবার শ্যুটিংয়ের জেরে ছবির বাজেটও বেড়ে যায় অনেকাংশে। এছাড়াও ছিল তারকাদের তারিখের সমস্যা। তিন তারকার দিনক্ষণ ম্যানেজ করে সম্প্রতি শ্যুটিং শেষ হয়েছে। এবার প্রকাশ্যে এল মুক্তির তারিখ। রণবীর অবশ্য আগেই জানিয়েছিলেন, তাঁর ‘রামায়ণ: পার্ট ১’ মুক্তির পরই মুক্তি পাবে ‘লাভ অ্যান্ড ওয়ার’। এবার সঞ্জয়লীলা পরিচালিত ছবিটি বক্স অফিসে কেমন ব্যবসা করে, তা দেখার অপেক্ষা।