


মুম্বই: ফের একবার খবরের শিরোনামে বলিউড অভিনেত্রী ও ফ্যাশানিস্তা মালাইকা অরোরা। এবার তাঁর হাতের উপরের অংশের একটি ট্যাটু ফ্যানেদের নজর কেড়েছে। এই ট্যাটুটি কি অভিনেত্রী খেয়ালখুশি বশত বানিয়েছেন, নাকি পিছনে রয়েছে কোনও গভীর অর্থ? সম্প্রতি বিষয়টি নিজেই খোলসা করেছেন অভিনেত্রী।
মালাইকা ট্যাটু প্রসঙ্গে জানান, ২০২৪ সালটি তাঁর জন্য মোটেই সুখকর ছিল না। ওই বছর প্রথমে মৃত্যু হয় তাঁর বাবার। আবার এর পরেই অর্জুন কাপুরের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক ছিন্ন হয়। ফলে বছরটি রীতিমতো মানসিক কষ্টের মধ্যে দিয়ে কাটান তিনি। তবে ধীরে ধীরে মানসিক ভাবে ধাতস্থ হয়ে বর্তমানে থিতু হয়েছেন অভিনেত্রী।
মালাইকা জানিয়েছেন, তাঁর ট্যাটুগুলি শুধুমাত্র ট্যাটু নয় বরং জীবনের প্রতিটি মোড়ের গল্প। তিনি বলেন, " আমি ওগুলো সাধারণ ভাবে করিনি। ব্যক্তিগত জীবনে এর একটি গভীর অর্থ রয়েছে। 'সবর ও সুকর' ট্যাটুটির সঙ্গে ২০২৪ সালের যোগ রয়েছে। এই ট্যাটুটি আমাকে মনে করায় এক বছর আগে আমি কোথায় ছিলাম এবং এক বছর পরে আমি কোথায় পৌঁছেছি। ট্যাটুকে আমি স্মৃতির প্রতীক হিসেবে মনে করি। যা চিরকাল নিজের সঙ্গে রাখতে চাই।"