


সংবাদদাতা, বনগাঁ: কাল, মঙ্গলবার বনগাঁ স্টেডিয়ামে সভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন বনগাঁ উত্তর ও বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে সভা করবেন তিনি। এই সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। রবিবার সভাস্থল ঘুরে দেখেন তৃণমূলের প্রতিনিধি দল ও প্রশাসনের কর্তারা। তৃণমূলের আশা, সেদিনের সভায় ৫০ হাজারের বেশি মানুষের জমায়েত হবে। আকাশপথে সভায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভাস্থলের পাশেই বনগাঁ হাইস্কুলের মাঠে তৈরি হয়েছে হেলিপ্যাড। হেলিকপ্টার থেকে নেমে হেঁটেই সভাস্থলে আসবেন নেত্রী। এবিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, দলীয় প্রার্থী বিশ্বজিৎ দাস এবং ঋতুপর্ণা আঢ্যর সমর্থনে সভা করবেন নেত্রী। নিজস্ব চিত্র