


নিউ ইয়র্ক: ডেমোক্র্যাট প্রার্থী জোরান মামদানি কি নিউ ইয়র্কের নতুন মেয়র হতে পারবেন? নাকি শেষ হাসি হাসবেন নির্দল প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো? মঙ্গলবার সকালে আমেরিকায় ভোট শুরু হতেই জল্পনা তুঙ্গে। সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে ভোটপর্ব। নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের পাশাপাশি ভার্জিনিয়া ও নিউ জার্সির গভর্নর নির্বাচনের ভোটও চলছে। ব্যালটের আগে প্রাথমিকভাবে নির্বাচন হয়। সমীক্ষা অনুযায়ী, সেখানে কুয়োমোকে পিছনে ফেলে দিয়েছেন মামদানি। ডেমোক্র্যাট প্রার্থীর বিরুদ্ধে শুরু থেকেই সুর চড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।