


সান্ডারল্যান্ড- ০ : লিভারপুল- ১
ম্যান সিটি- ৩ : ফুলহ্যাম- ০
লন্ডন: প্রিমিয়ার লিগ খেতাবি দৌড়ে আর্সেনালের উপর চাপ বজায় রাখল ম্যাঞ্চেস্টার সিটি। বুধবার ঘরের মাঠে ফুলহ্যামের বিরুদ্ধে ৩-০ গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ল পেপ গুয়ার্দিওলা ব্রিগেড। ম্যাচে স্কোরশিটে নাম তোলেন আন্তোনে সেমেনো, নিকো ও’রেইলি ও আর্লিং হালান্ড। এই জয়ের সুবাদে ২৬ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখল সিটিজেনরা। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্টে দাঁড়িয়ে শীর্ষে থাকা আর্সেনাল।
দিনের অপর ম্যাচে সান্ডারল্যান্ডকে ১-০ গোলে হারাল লিভারপুল। ম্যাচের ৬১ মিনিটে দলের জয়সূচক গোলটি ভার্জিল ফন ডিকের। উল্লেখ্য, লিগের গত ম্যাচে ম্যান সিটির কাছে হারতে হয়েছিল দ্য রেডস ব্রিগেডকে। সেই ধাক্কা সামলে বুধবার পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্নে স্লটের ছেলেরা। এই জয়ের সুবাদে ২৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রইল তারা।