


• খেলোয়াড়দের স্বাস্থ্যরক্ষায় এগিয়ে এল মণিপাল হসপিটালস। সম্প্রতি রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবে (আরসিজিসি) একটি অত্যাধুনিক ফার্স্ট এইড সেন্টার চালু করল এই প্রতিষ্ঠান। শুধু তা-ই নয়, জরুরি পরিস্থিতিতে পরিষেবা দেওয়ার লক্ষ্যে আরসিজিসির ক্যাডিদের কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) প্রশিক্ষণ ও সার্টিফিকেটও প্রদান করল তারা। এই ফার্স্ট এইড সেন্টারের উদ্বোধন করেন গল্ফ ক্যাপ্টেন গৌরব ঘোষ এবং মণিপাল হসপিটালস (পূর্বাঞ্চল)-এর রিজিওনাল চিফ অপারেটিং অফিসার ডঃ অয়নাভ দেবগুপ্ত। এই ফার্স্ট এইড সেন্টারটি প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। অয়নাভবাবু জানান, ‘সহজলভ্য চিকিৎসার প্রতিশ্রুতি রক্ষা করতেই এই ফার্স্ট এইড সেন্টারটি চালু করা হয়েছে। গল্ফার, সদস্য এবং কর্মীদের দ্রুত ও কার্যকর সহায়তা দেবে এই কেন্দ্র। ক্যাডিদের সিপিআর শেখানোর উদ্দেশ্যও সেটি।’