


লখনউ: ভাইপো আনন্দকে বহুজন সমাজ পার্টি (বিএসপি) থেকে ছেঁটে ফেললেন দলের সুপ্রিমো মায়াবতী। তিনি সাফ জানিয়েছেন, সংগঠনের থেকে নিজের পরিবারের স্বার্থকেই বেশি গুরুত্ব দিচ্ছিলেন আনন্দ। তাই তিনি কতটা দলের কাজে সক্রিয়ভাবে যোগ দিতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে। সেকারণে তাঁকে সম্পূর্ণভাবে মুক্ত করে দেওয়া হল। বুধবার থেকে একের পর এক নাটক সামনে এসেছে। ওই দিন মায়াবতী জানান, আনন্দের শ্বশুর অশোক সিদ্ধার্থকে রাজনীতি থেকে সন্ন্যাস নিতে হবে। তাহলেই ভাইপোকে দলে ফেরাবেন। বৃহস্পতিবার সকালে আবেগঘন পোস্ট করে রাজনীতিকে বিদায় জানান সিদ্ধার্থ। তার কিছুক্ষণের মধ্যেই বিএসপি সুপ্রিমো জানিয়ে দেন, গত সপ্তাহে দলের জাতীয় কো-অর্ডিনেটর পদ থেকে সরানো হয়েছিল আনন্দকে। এবার তাঁকে দল থেকেও ছেঁটে ফেলা হল।