


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ বুধবার থেকে দেশজুড়ে এমবিবিএস-সহ ডাক্তারির বিভিন্ন স্নাতক কোর্সের কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। চলবে ১২ আগস্ট দুপুর ৩টে পর্যন্ত। আগামীকাল ৬ আগস্ট থেকে শুরু হবে চয়েস ফিলিং। চলবে ১৩ আগস্ট বেলা ১১টা পর্যন্ত। এদিকে চয়েস লকিং শুরু হচ্ছে ১২ আগস্ট থেকে বেলা ১১টা থেকে। চলবে ১৩ আগস্ট পর্যন্ত। সিট অ্যালটমেন্ট প্রক্রিয়া চলবে ১৩ থেকে ১৬ আগস্ট। ফলাফল বেরোবে ১৭ আগস্ট। রিপোর্টিং এবং জয়েনিং চলবে ১৮ আগস্ট থেকে ২২ আগস্ট। যাচাই পর্ব বা ভেরিফিকেশন হবে ২৩ আগস্ট। সর্বভারতীয় কোটার আসন এবং ডিমড বিশ্ববিদ্যালয়, এইমস, জিপমার প্রভৃতি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।
এদিকে ১৩ আগস্ট থেকে শুরু হচ্ছে প্রথম রাউন্ডের স্টেট কোটার মেডিকেল আসনের কাউন্সেলিং। চলবে ২২ আগস্ট পর্যন্ত। স্টেট কোটার দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডের কাউন্সেলিং চলবে যথাক্রমে ৩১ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর এবং ১৬ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর।
সর্বভারতীয় আসনে ২৫-২৯ আগস্ট চলবে দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন। ফলাফল প্রকাশিত হবে ২ সেপ্টেম্বর। তৃতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন হবে ১১-১৫ সেপ্টেম্বর। ফল প্রকাশিত হবে ১৮ সেপ্টেম্বর।
মেডিকেলে জয়েনিংয়ের শেষদিন ১০ অক্টোবর। দুই ধরনের আসনেই ক্লাস অবশ্য শুরু হয়ে যাবে ৮ সেপ্টেম্বর থেকে। এনটিএ সূত্রে এই খবর জানা গিয়েছে।