


লখনউ: শুক্রবার রুদ্ধশ্বাস ম্যাচে জয় লখনউয়ের। ঘরের মাঠে মুম্বইকে ১২ রানে হারাল পন্থরা। ২০৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মুম্বইয়ের সংগ্রহ ১৯১ রান। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ রান করেন সূর্যকুমার (৬৭)। এদিনের প্লেয়ার অব দ্য ম্যাচ দিগ্বেশ।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক। শুরুটা ভালোই হয়েছিল লখনউয়ের। দুই ওপেনার মার্শ (৬০ রান) ও মার্করামের (৫৩ রান) সুন্দর ইনিংস উপহার দেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে লখনউ। পাঁচ উইকেট নেন হার্দিক পান্ডিয়া।