


তেহরান: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই কি বেঁচে আছেন? এই নিয়ে জল্পনার অন্ত নেই। ক্ষমতায় আসার পর থেকে তাঁকে একবারের জন্যও প্রকাশ্যে দেখা যায়নি। মোজতবা যে বেঁচে আছেন, তার প্রমাণ দিতে ফের একটি ভিডিয়ো প্রকাশ করল তেহরান। চলতি আগস্টে এই নিয়ে দ্বিতীয়বার। এবার মোজতবাকে আরও কয়েকজনের সঙ্গে একটি বৈঠকে বসে থাকতে দেখা গিয়েছে। সেখানে মোজতবা ধর্মীয় শিক্ষা সংক্রান্ত বিষয়ে অন্যদের সঙ্গে আলোচনা করেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ভিডিয়োটিতে ইরানের সর্বোচ্চ নেতার গলা পরিষ্কার শোনা যাচ্ছে।