


কল্যাণী: নদীয়ার কল্যাণীতে চাঞ্চল্যকর ঘটনা। ছ’মাসের শিশুকে খুন করে পাশের বাড়ির সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে! ঘটনায় কল্যাণী থানার সগুনা অঞ্চলের তেলিগাছা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে দাবি, গতকাল শুক্রবার রাতে হঠাৎ করেই ছেলে চুরি হয়ে গেছে বলে জানান মা রূপা ঘোষ। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও শিশুকে না মেলায়, খবর দেওয়া হয় পুলিসে। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করলে সন্দেহ যায় সন্তানের মায়ের দিকেই। অবশেষে পুলিসি জেরায় তিনি স্বীকার করেন, নিজেই সন্তানকে খুন করে পাশের বাড়ির সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয়।
পরে পুলিস সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে কল্যাণী মেডিক্যাল কলেজ জেএনএম হাসপাতালে ময়নাতদন্তে জন্য পাঠায়। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত মা’কে গ্রেপ্তার করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।