


মুক্তির অপেক্ষায় রামচরণ ও জাহ্নবী কাপুর অভিনীত ‘পেড্ডি’। দক্ষিণী পরিচালক বুচি বাবু সানা পরিচালিত এই ছবিতে ক্যামিও করছেন অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। শোনা যাচ্ছে, একটি আইটেম গানে থাকছেন অভিনেত্রী। অ্যাকশন ড্রামা ঘরানার ছবিটি ঘিরে দর্শক মহলে উন্মাদনা তুঙ্গে। সূত্রের খবর, জাহ্নবী ও রামচরণের সঙ্গে একটি গানে দেখা যাবে ম্রুনালকে। ইতিমধ্যে সে জন্য শ্যুটিং সেরেছেন অভিনেত্রী। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ম্রুনালের যোগ দেওয়ার বিষয়টি সামনে আসেনি। শীঘ্রই নির্মাতাদের তরফে ঘোষণা করা হবে বলে খবর।