


নতুন করে কেমোথেরাপি শুরু হল বর্ষীয়ান অভিনেত্রী নাফিসা আলির। চিকিৎসক জানিয়েছেন, এখন অস্ত্রোপচার করা সম্ভব নয়। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই তথ্য জানিয়েছেন নাফিসা নিজেই। একের পর এক হিন্দি ছবিতে তাঁর অভিনয় নজরকাড়া। ২০১৮ সালে তাঁর ক্যানসার ধরা পড়ে। বর্তমানে চতুর্থ পর্যায়ের ক্যানসারে আক্রান্ত তিনি। শারীরিক অবস্থার কথা শেয়ার করে নাফিসা লিখেছেন, ‘আমি জীবনকে ভালোবাসি। নতুন করে কেমোথেরাপি শুরু হবে। তাই নানা পরীক্ষা-নিরীক্ষা করতে হচ্ছে।’ অভিনেত্রী জানিয়েছেন, অস্ত্রোপচার হচ্ছে না বলে তিনি হতাশ নন। বরং যে কোনও পরিস্থিতিকে সদর্থক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করেন তিনি। প্রতিকূলতার মধ্যেও খুঁজে নেন নতুন করে বাঁচার রসদ।