


গোয়ালিয়র, ২ এপ্রিল: বিয়ে করে নতুন বউ সবে বাড়িতে ঢুকেছে। চলছে আচার অনুষ্ঠান। হঠাৎই বিয়েবাড়িতে হাজির একদল প্রতিবেশী। তাদের দাবী মদ খাওয়াতে হবে তাদের। যাতে আপত্তি জানায় বরের বাড়ির লোক। তখন মদের টাকার দাবি করা হয় বলে অভিযোগ। তাতেও না করে দেয় বর। আর মদ না পেয়ে ক্ষেপে এঠে ওই সব প্রতিবেশী। এরপর অভিযুক্তরা মারধর শুরু করে বলে অভিযোগ। প্রথমে পাত্রকে মারা হয়। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন পাত্রের বাবা-মাও। মারের হাত থেকে রেহাই মেলেনি নতুন বৌ-এরও। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের অ্যারন থানা এলাকার পাতাই গ্রামের ঘটনা।
পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, স্থানীয় বাসিন্দা মহেশ জাটভের বিয়ে হচ্ছিল, তখন তার প্রতিবেশীরা অনুষ্ঠানে মদ পরিবেশনের দাবি জানালে একটি বিবাদের সূত্রপাত হয়। জাটভ পরিবারের তরফ থেকে অভিযোগে বলা হয়েছে, মারধরের পাশাপাশি তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। লুঠ করা হয়েছে জিনিসপত্র ও টাকা পয়সা।