


ওয়াশিংটন: সাংবাদিক বেনি রে হারমনিকে সহকারী প্রেসসচিব হিসাবে নিযুক্ত করল ট্রাম্প প্রশাসন। সংবাদমাধ্যম সূত্রের খবর, আজ থেকেই কাজ শুরু করতে পারেন ২৪ বছর বয়সি এই যুবতী। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ‘রিয়েল আমেরিকাস ভয়েস’ সংবাদমাধ্যমের মুখ্য হোয়াইট হাউস সংবাদদাতা ছিলেন বেনি। তার আগে স্প্রিংফিল্ডে সঞ্চালিকা হিসাবে নিযুক্ত ছিলেন। দক্ষিণপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্কের মৃত্যু নিয়ে আবেগঘন বার্তা দেওয়ায় বেনিকে সাসপেন্ড করে ওই সংস্থা। চার্লি প্রতিষ্ঠিত সংস্থা ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র হয়েও কাজ করেন বেনি। শনিবার এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘উদ্দীপনার সঙ্গে জানাচ্ছি যে আমি হোয়াইট হাউসের সহকারী প্রেসসচিব হিসাবে ট্রাম্প প্রশাসনে যোগদান করছি। রিয়েল আমেরিকাস ভয়েসের হয়ে এই ঐতিহাসিক প্রশাসনের খবর করা গর্বের বিষয় ছিল। প্রকৃত আমেরিকানদের হয়ে প্রশ্ন তোলাই আমার লক্ষ্য।’