


জয়ন্তী ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৬
ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মান জয়ন্তী ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৬। সদ্য কোচির সেন্ট টেরেসা কলেজে এই সম্মান প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। এ বছর নয়াদিল্লির সেন্ট জর্জ স্কুল, পল জর্জ গ্লোবাল স্কুল এবং দ্য মুথুট গ্রুপ-এর ডিরেক্টর সারা জর্জ মুথুট এই সম্মান পেয়েছেন। আয়োজন করেছিল ডঃ এপিজে আবদুল কালাম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সাথীসন এই সম্মান প্রদান করেন। সম্মান পেয়ে আপ্লুত সারা জানান, এই দুই প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রতো ভাবে জড়িত শিক্ষাবিদ, প্রশাসক, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের এই সম্মান তিনি উৎসর্গ করলেন। সারা প্রকৃত অর্থে একজন নেতা। তাঁর সাফল্যে খুশি দুই সংস্থার সঙ্গে জড়িত বৃহত্তর পরিবারের সদস্যরা।