


চাওম্যানে ওয়াও উইমেন
আজ, ৮ মার্চ নারীদিবস উপলক্ষ্যে বিশেষ মেনুর আয়োজন রয়েছে চীনে রেস্তরাঁ চাওম্যান। কলকাতা, বেঙ্গালুরু, দিল্লি ও হায়দরাবাদ শহরের চাওম্যানের সব আউটলেটে পাবেন এই বিশেষ মেনু। ডাইন ইন-এও এই অফার পাওয়া যাবে। সেখানে থাকবে বার বি কিউ চিকেন, ফিশ সল্ট অ্যান্ড পেপার, চিলি শ্রিম্প, সেচুয়ান স্টাইল মেফুন, রোস্টেড ল্যাম্ব রাইস, প্যান ফ্রায়েড নুডলস, চিকেন ইন হট গার্লিক স্যস, চাওম্যান স্পেশাল চিকেন, চিলি ওয়াইন ফিশ, বাটার গার্লিক প্রন ইত্যাদি। আজ সারা দিনই পাবেন এই বিশেষ মেনু। সম্প্রতি চাওম্যান রেস্তরাঁকে শ্রেষ্ঠ কাজের জায়গা (বেস্ট ওয়ার্কপ্লেস প্র্যাক্টিস) সম্মানে ভূষিত করেছে একটি বহুজাতিক সংস্থা।
পেপ্রিকা গুর্মে রেস্তরাঁয় উইমেন’স ডে
নারীদিবস উপলক্ষ্যে এখানে পাবেন বিশেষ মেুন। তাতে রয়েছে স্লাইডার, মেজে প্ল্যাটার, ওরিও ব্রাউনি লোটাস বিসকফ ইত্যাদি। মোটামুটি ৩০০ টাকা থেকে শুরু পদের দাম। মহিলারা যেমন একটু হাল্কা খেতে ভালোবাসেন, একইসঙ্গে তাঁরা নানারকম চেখে দেখতে চান। তাই তাঁদের জন্য স্মল প্লেটের আয়োজন করা হয়েছে।
লাকি টাইগার রেস্তরাঁয় বিশেষ মেনু
কলকাতায় সম্প্রতি নিজেদের শাখা খুলেছে লাকি টাইগার রেস্তরাঁ। এখানে চীনে রান্নাকে প্রাধান্য দিয়ে ওরিয়েন্টাল কুইজিনের নানারকম পদ পরিবেশন করা হয়। আজ নারীদিবসে একটি ভিন্ন ধরনের মেনু ও মহিলাদের জন্য কিছু অফার নিয়ে হাজির এই রেস্তরাঁ। মেনুতে পাবেন ক্যান্টনিজ ও সেচুয়ান বিভিন্ন পদ। তার মধ্যে উল্লেখযোগ্য গার্লিক কিং প্রন, রোস্টেড ডাক স্যালাড, মাশরুম বাও, ক্রিস্পি টার্নিপ কেক, বেজিং ডাক ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ধরনের পানীয় পাবেন। অফারের মধ্যে কোনও মহিলা যদি পরিবার নিয়ে আসেন তাহলে বিলের উপর থাকবে ২০ শতাংশ ছাড়। এছাড়া মহিলারা প্রথমবারের পানীয় পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।
হায়াত সেন্ট্রিক হোটেলে নারীদিবস
আজকের বিশেষ দিনে ভিন্ন ধরনের মেনু নিয়ে হাজির হোটেলের যাযাবর রেস্তরাঁয় পাবেন ওয়ান প্লাস ওয়ান অফার। অর্থাৎ দু’জন খান, একজনের দাম দিন। উল্লেখযোগ্য পদের মধ্যে রয়েছে বাকহুইট স্যালাড, মোরোক্কান চিকেন স্যালাড, ক্রিস্পি চিকেন কাটসু ওপেন বাও, সিলকি টফু উইথ ফ্রেশ গ্রিনস, স্টিমড চেং ফাং, হংকং স্টাইল কটেজ চিজ, স্পাইসি টম ইয়াম স্যুপ, রেড থাই প্রন কারি ইত্যাদি। এছাড়াও বুফে মেনুতে পঞ্চাশ শতাংশ ছাড়ের ব্যবস্থা থাকবে। সেই মেনুতে পাবেন বিরিয়ানি, স্লো কুকড কারি, ক্রিমি রিসোতো, নানা ধরনের বেকড ও গ্রিলড পদ, ওক টসড নুডলস, স্টার ফ্রাই, ডিমসাম, পাস্তা কাউন্টার সহ আরও নানা কিছু।
নভোটেলে বিশেষ মেনু
এখানকা উইমে’স ডে স্পেশাল মেনুতে পাবেন দার্জিলিং মোমো, গার্ডেন ফ্রেশ ভেজি পিৎজা, মাটন বিরিয়ানি, বেরি ভ্যানিলা চিজকেক, কিছু পানীয়র উপর বাই ওয়ান গেট ওয়ান অফার। পানীর মধ্যে পাবেন ট্রপিকাল কুলারস, নানা স্বাদের মকটেল, মোহিতো সহ আরও অনেক কিছু। ৮ ও ৯ মার্চ এই অফার ও বিশেষ মেনু পাবেন।
ওয়েস্টইন হোটেলে উরাকামি কাইয়া ফেস্ট
জাপানি খাবারের কিছু বিশেষত্ব আছে। তার মধ্যে আমাদের দেশে সুশি সবচেয়ে জনপ্রিয়। কিন্তু এছাড়াও, র্যামেন, টেম্পুরা, কাইসেকি ইত্যাদি পদও জাপানের বিশেষত্ব। ডেলিকেসি বলতে পারেন। সেইসব পদের নানারকম সম্ভার নিয়েই ওয়েস্টইন হোটেলে শুরু হয়েছে উরাকামি ফেস্ট। চলবে ১১ মার্চ পর্যন্ত। এখানে বিভিন্ন পদের মধ্যে বিভিন্ন স্বাদে আমিষ ও নিরামিষ সুশি, সাশিমি, টেম্পুরাল র্যামেন সহ আরও অনেক কিছু। দু’জনের খাওয়ার খরচ মোটামুটি ৪০০০ টাকা।
ক্লাব ভার্দে-তে পাস্তা রিসোতো মেনু
এখানে আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে পাস্তা ও বিসোতো মেনু। তাতে থাকবে স্পিনাচ অ্যান্ড রিকোটা চিজ ওপেন র্যাভিয়োলি, আরাবিয়াতা ওর্জো উইথ পেস্তো ব্রেড, ভার্সিমিলি আলা বোর্বনিকা, রিকোটা আলা পারমিজিয়ানা, সিফুড রিসোতো সহ আরও নানা পদ।
ইউয়াচার বিশেষ মেনু
নারী দিবস উদ্যাপন করতে বিশেষ মেনু পাবেন ইউয়াচা রেস্তারাঁয়। রয়েছে ট্রুফল এডামামে ডাম্পলিং, ক্রিস্পি স্পাইসি লোটাস রুট, স্টার ফ্রাই স্পাইসি হাক্কা নুডলস, কুং পাও টোফু, চকো পেবল আইসক্রিম, র্যাস্পবেরি ডেলিস, লেমনগ্রাস জিঞ্জার কুলার ইত্যাদি। দু’জনের খাওয়ার খরচ মোটামুটি ৩০০০ টাকা।
কুম্বা রেস্তরাঁয় রং বরসে
আগামী কাল, ৯ মার্চ দোলের আগেই হোলি সেলিব্রেশন করবে কুম্বা রেস্তরাঁ। অন্ত্যাক্ষরী, গান বাজনার অনুষ্ঠান সহ সম্পূর্ণ দোল উদ্যাপদ করা হবে এখানে। অনুষ্ঠানের পাশাপাশি থাকবে খাওয়াদাওয়া। মেনুতে পাবেন বেনারসের টম্যাটো চাট, কলমি বড়া স্লাইডারস, লোটাস স্টেম স্যালাড, বড়া পাও র্যাপ, ব্লু পি আরানসিনি সহ আরও নানা পদ।