


নয়াদিল্লি: পহেলগাঁও হামলা মামলায় পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বিশেষ এনআইএ আদালত। ৮ জুলাই আদালতের বিশেষ বিচারক এই নির্দেশ দেন। এর দু’দিন আগে, ৬ জুলাই, এনআইএ এই মামলায় হাফিজ সইদের বিরুদ্ধে একটি চার্জশিট জমা দেয়।
তদন্তে জমা দেওয়া চার্জশিটে উল্লেখ করা হয়েছে, হামলার পরিকল্পনা তৈরি, প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা, অভিযুক্তদের নিয়োগ, প্রশিক্ষণ দেওয়া এবং সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা সবকিছুই লস্কর-ই-তোইবার শীর্ষ নেতা হাফিজ সইদের তত্ত্বাবধানেই হয়েছিল। চার্জশিটে আরও দাবি করা হয়েছে এই ষড়যন্ত্রে পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর মদত ও প্রশাসনিক সহায়তাও ছিল।
শুধু পেহেলগাঁও হামলা নয়। হাফিজ সইদকে ভারত ও আমেরিকা উভয় দেশই আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করেছে। তিনি ২০০৮ সালের মুম্বই সন্ত্রাসী হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী হিসেবেও ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির নজরে রয়েছেন।