


নয়াদিল্লি, ১৮ আগস্ট: এবছরের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ক্রীড়াক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অর্জুন পুরস্কার পাচ্ছেন মোট ১৭ জন। তাঁদের মধ্যে নেই কোনো ক্রিকেটার! পাশাপাশি, সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান খেলরত্নের জন্য কোনো নাম এবার ঘোষণা করেনি ক্রীড়া মন্ত্রক। ২০১৪ সাল ছাড়া কোনো বছর এমন ঘটনা ঘটেনি।
খেলরত্ন পুরস্কারের জন্য হকি তারকা হার্দিক সিংয়ের নাম শোনা গিয়েছিল। এ নিয়ে আলোচনাও করে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণকুমার মিশ্রের সভাপতিত্বে গঠিত নির্বাচক কমিটি। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল হয়। অন্যদিকে, অর্জুন পুরস্কারের জন্য ২৪ জনের নাম সুপারিশ করেছিল কমিটি। তাঁদের মধ্যে ১৭ জনকে বেছে নিয়েছে সরকার।
একনজরে দেখে নেওয়া যাক পুরস্কার প্রাপকদের পূর্ণাঙ্গ তালিকা:
অর্জুন পুরস্কার
১) তেজস্বীন শংকর-অ্যাথলেটিকস
২) মহম্মদ আজমল পঞ্চম-অ্যাথলেটিকস
৩) প্রিয়াঙ্কা গোস্বামী-অ্যাথলেটিকস
৪) পুলেল্লা গায়ত্রী গোপীচাঁদ-ব্যাডমিন্টন
৫) বৃক্ষ জলি- ব্যাডমিন্টন
৬) নরেন্দ্র- বক্সিং
৭) বিদিত সন্তোষ গুজরাটি- দাবা
৮) দিব্যা জিতেন্দ্র দেশমুখ- দাবা
৯) ধনুশ শ্রীকান্ত- শ্যুটিং
১০) লালরেমসিয়ামি- হকি
১১) রাজকুমার পাল- হকি
১২) সুরজিৎ- কবাডি
১৩) পূজা- কবাডি
১৪) রুদ্রাংশ খান্ডেলওয়াল- প্যারা শ্যুটিং
১৫) একতা ভয়- প্যারা অ্যাথলেটিকস
১৬) অরবিন্দ সিং- রোয়িং
১৭) অখিল শিওরন- শ্যুটিং
অর্জুন পুরস্কার জীবনকৃতি
অরুময়নৈগম- ফুটবল
দ্রোণাচার্য পুরস্কার
১) পারভির সিং- অ্যাথলেটিকস
২) ছোট লাল যাদব- বক্সিং
৩) নেহা নন্দকুমার চ্যবন- শ্যুটিং
দ্রোণাচার্য পুরস্কার জীবনকৃতি
১) ধর্মেন্দ্র সিং যাদব- বক্সিং
২) বীরেন্দ্র কুমার- কুস্তি