


নয়াদিল্লি: নিট প্রশ্নফাঁস কাণ্ডের পর ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে সরানোর দাবি উঠেছিল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে আপাতত অনাস্থা প্রকাশ করেনি কেন্দ্র। ফল বিতর্ক অব্যাহত রয়েছে। এরমধ্যে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছর মার্চ পর্যন্ত একগুচ্ছ পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ করল এনটিএ। অর্থাৎ আগামী দিনে তা পরিবর্তনও করা হতে পারে। এই সময়সীমার মধ্যে মোট ১৪টি পরীক্ষার আয়োজন করে তারা। এরমধ্যে জেইই-মেইন, ইউজিসি-নেট, সিইউইটি-পিজি’র মতো পরীক্ষা রয়েছে। এনটিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা জেইই মেনের সম্ভাব্য পরীক্ষার দিন ২২-২৪ জানুয়ারি ও ২৮-৩০ জানুয়ারি। ৩১ জানুয়ারি বাড়তি দিন ধার্য করা হয়েছে। ইউজিসি-নেট ১৪-১৯ ডিসেম্বর আয়োজন করা হতে পারে। বাফার হিসাবে ২০-২১ ডিসেম্বরকে রাখা হয়েছে।