


• গত ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত ‘ওয়ার্ল্ড হোমিওপ্যাথি উইক’ পালন করল মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। হোমিওপ্যাথি এডুকেশন বোর্ড (এইচএফবি) এবং ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথি (এনসিএইচ)-এর নির্দেশে আয়োজিত এই কর্মসূচি হোমিওপ্যাথি চিকিৎসাবিজ্ঞানের প্রসার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী উদ্যোক্তারা। এই উপলক্ষ্যে হোমিওপ্যাথির প্রবর্তক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকীও পালিত হয়। সপ্তাহব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, প্রবন্ধ উপস্থাপনা, যোগাভ্যাস প্রদর্শনী, আরবান ও রুরাল মেডিক্যাল ক্যাম্প, শিক্ষার্থীদের ইনোভেটিভ এক্সিবিশন, পোস্টার প্রেজেন্টেশন, সেমিনার, ক্যুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা ও ড্রাগ ড্রামা। শেষদিন ছিল ‘ওয়াক ফর হোমিওপ্যাথি’ কর্মসূচি।