


গত ১ জুলাই থেকে এখনও পর্যন্ত ওড়িশার সরকারি হস্টেলে মৃত্যু হয়েছে ২৬ দলিত পড়ুয়ার। তার মধ্যে ছ’জন আত্মহত্যা করেছে। শুক্রবার বিধানসভায় একথা জানাল রাজ্যের বিজেপি সরকার। রাজ্যের ১৪ জেলায় এমন ঘটনা ঘটেছে। রায়গড়া জেলায় সংখ্যাটা সবথেকে বেশি। ৭ জন। এছাড়া কোরাপুট ও মালকানগিরি জেলায় স্কুল হস্টেলে প্রাণ হারিয়েছে ৩ জন করে পড়ুয়া।