


ইসলামাবাদ: জঙ্গি তালিকায় পয়লা নম্বর স্থান দখল করল পাকিস্তান। ইনস্টিটিউট ফর ইকনমিকস অ্যান্ড পিসের (আইইপি) পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে। কোন দেশে জঙ্গিদের নেটওয়ার্ক কতটা সক্রিয়, কতবার জঙ্গি হামলা হয়েছে, এই হিসাব করেই ওই তালিকা হয়। শনিবার সংস্থা চলতি বছরের গ্লোবাল টেররিজম ইনডেক্স প্রকাশ করেছে। সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, জঙ্গি হামলায় ৬ শতাংশ মৃত্যু বেড়েছে পাকিস্তানে। ১৬৩টি দেশের মধ্যে বুরকিনা ফাসো, নাইজেরিয়া, নাইজার এবং ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর সঙ্গে তালিকায় একই বন্ধনীতে স্থান হয়েছে পাকিস্তানের। ২০২৫ সালে এই তালিকায় পাকিস্তান ছিল দ্বিতীয় স্থানে।