


• প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে পারলেন না অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার একটি ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসাডর হিসেবে এই ফ্যাশন মঞ্চে যোগ দেওয়ার কথা ছিল নায়িকার। তবে যুদ্ধের আগুনে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সে কারণে শেষ মুহূর্তে দীপিকার বিমান বাতিল হয়েছে। তার জন্য প্যারিস ফ্যাশন উইকে যোগ দেওয়া হল না নায়িকার। অভিনেত্রীর টিমের তরফে এখনো অবশ্য এ বিষয়ে কিছুই জানানো হয়নি। দীপিকার আট ঘণ্টা কাজের দাবি নিয়ে বলিউডের অন্দরে চর্চা অব্যাহত। সম্প্রতি করিনা কাপুর খান, অনন্যা পান্ডের মতো অভিনেত্রীরা আট ঘণ্টা কাজের দাবিতে মুখ খুলেছেন। অন্যদিকে, ইরান যুদ্ধের জেরে অস্কার মঞ্চের নিরাপত্তা আরও জোরদার হল। সদ্য এফবিআই জানিয়েছে, ওই অনুষ্ঠানে ড্রোন হামলা চালাতে পারে ইরান। তারপরই এমন সতর্কতা নিয়েছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ। আগামী রবিবার (ভারতীয় সময় সোমবার ভোর) অনুষ্ঠিত হবে অস্কার পুরস্কার প্রদান। এ বছর অস্কারের মঞ্চে উপস্থাপক হিসেবে থাকছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গত বুধবার উন্মোচিত হয়েছে অস্কারের রেড কার্পেট। সেখানে উপস্থিত ছিলেন সঞ্চালক কোনান ও’ব্রায়েন।