


নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি মেডিকেল কলেজের শৌচালয় থেকে এক যুবকের নিথর দেহ উদ্ধার। যার ফলে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃতের পরিবারের তরফে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দীপু দাস (৪৫)। বাড়ি জলপাইগুড়ির খড়িয়া পঞ্চায়েতের দেউনিয়াপাড়া এলাকায়। পরিবারের বক্তব্য, জ্বর নিয়ে গত পরশুদিন হাসপাতালে ভরতি করা হয়েছিল ওই যুবককে। চিকিৎসায় দ্রুত সাড়াও দিচ্ছিলেন। হাসপাতালের শৌচালয়ে কীভাবে তাঁই মৃত্যু হল, বুঝতে পারছেন না তাঁরা। কারণ জানতে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়েছে মৃতের পরিবারের তরফে।
মেডিকেলের এমএসভিপি ডাঃ কল্যাণ খাঁ বলেন, ‘ওই রোগী ক্রনিক অ্যালকোহোলিক ছিলেন। হাসপাতালের শৌচালয়ে গিয়ে স্ট্রোক হয়ে মৃত্যু হয় তাঁর।’ দেহের ময়নাতদন্ত হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।