


সংবাদদাতা, খড়্গপুর: গত তিন মাসে খড়্গপুর শহরে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আজ, বুধবার তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল খড়্গপুর টাউন থানার পুলিশ। উদ্ধার হয়েছে ছ'টি সোনার হার। এদিন সন্ধ্যায় মেদিনীপুরে সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। তিনি বলেন, চলতি বছরের মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত খড়্গপুর শহরের বিভিন্ন জায়গায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
আমরা তদন্ত শুরু করে একটি গ্যাংকে ধরতে পেরেছি। মোট ছ'টি ছিনতাইয়ের ঘটনায় তারা যুক্ত ছিল। দুষ্কৃতীদের মধ্যে একজনের নাম সুরজ কাহার। বাকি দু'জন নাবালক। প্রত্যেকেই খড়্গপুর শহর এবং সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন এসপি।