


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় ফুটবলে অন্যতম সফল কোচ প্রদীপ কুমার ব্যানার্জি (পিকে)। প্রবাদপ্রতিম ফুটবলার তথা কোচকে শ্রদ্ধা জানিয়ে ডাকটিকিট প্রকাশের উদ্যোগ নিল আইএফএ। ঘরোয়া লিগ উৎসর্গ করা হচ্ছে ভোকাল টনিকের জনককে। দেশের অন্যতম সেরা রাইট আউট তিনি। কোচ হিসেবেও তাঁর সাফল্য ঈর্ষণীয়। ইস্ট বেঙ্গল হোক বা মোহন বাগান, পিকে মানেই সাফল্য। বড় ম্যাচের আগে ফুটবলারদের উজ্জীবিত করতে তিনি অতুলনীয়। পিকের প্রয়াণের পর কেটে গিয়েছে ৫ বছর। উল্লেখ্য, আগামী ২৫ জুন শুরু ঘরোয়া লিগ। প্রথম ম্যাচ ফ্লাডলাইটে আয়োজন করা হচ্ছে। তিন প্রধানের মধ্যে সবার আগে মাঠে নামছে ইস্ট বেঙ্গল। ২৭ জুন তাদের প্রতিপক্ষ মেসারার্স। মোহন বাগানের সামনে পুলিস এসি। মহমেডান স্পোর্টিংয়ের প্রতিপক্ষ পিয়ারলেস।