


ব্যস্ততার মাঝে কিছুদিনের ফুরসত খোঁজের সকলে। অভিনেতারাও ব্যতিক্রমী নন। তাই ‘স্পিরিট’ ছবির প্রথম পর্বের শিডিউল শেষ করে কিছুদিনের জন্য বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলেন প্রভাস। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’-এ কাজ করছেন প্রভাস, এ কথা আগেই ঘোষিত। নভেম্বরের মাঝামাঝি এই ছবির প্রথম পর্বের শ্যুটিং শুরু করেছেন প্রভাস। তা শেষ করেই ছুটি নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। সম্ভবত পরিবারের সঙ্গে বেড়াতে যাবেন তিনি। কোথায়? তা অবশ্য জানা যায়নি। ঘোষণা হওয়ার পর থেকেই ‘স্পিরিট’ ঘিরে চর্চা তুঙ্গে। সন্দীপের শেষ পরিচালিত ছবি ‘অ্যানিমাল’-এর নৃশংসতা নিয়ে এখনও আলোচনা হয়। প্রভাস অভিনীত ছবিটি সেই মাত্রাও ছাড়িয়ে যাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তৃপ্তি দিমরিকে।