


প্রেম করছেন প্রতিভা রত্না ও রোহিত শ্রফ? এই জল্পনাই চলছে ইন্ডাস্ট্রির অন্দরে। দু’জনেই বলিউডের উঠতি তারকা। রোহিতের ‘মিসম্যাচড’ অত্যন্ত জনপ্রিয়। আবার ‘লাপাতা লেডিজ’ ছবিতে নজর কেড়েছিলেন প্রতিভা। সম্প্রতি নিখিল আদবানি পরিচালিত ‘দ্য রেভলিউশনারিজ’ সিরিজে একসঙ্গে কাজ করেছেন দু’জনে। শোনা যাচ্ছে, সেই প্রজেক্টের সেট থেকেই দু’জনের ঘনিষ্ঠতা বেড়েছে। শোনা যাচ্ছে, একে অপরের সঙ্গ অত্যন্ত উপভোগ করেন দুই তারকা। যদিও তাঁরা এ বিষয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে নারাজ। কবে তাঁরা সম্পর্কের গুঞ্জনে সিলমোহর দেন, তা নিয়ে চর্চা অব্যাহত।