


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৪৪.৫ টাকা কমাল কেন্দ্রীয় সরকার। এর ফলে আজ ১ এপ্রিল থেকে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কলকাতায় হবে ১ হাজার ৮৬৮ টাকা ৫০ পয়সা। তবে অপরিবর্তিত রাখা হয়েছে গৃহস্থের ১৪.২ কেজির রান্নার সিলিন্ডারের দাম। ফলে কলকাতায় তার দর থাকছে ৮২৯ টাকা। প্রসঙ্গত, কয়েকমাস ধরে গৃহস্থের সিলিন্ডারের দর অপরিবর্তিত রেখেছে পেট্রলিয়াম মন্ত্রক। অন্যদিকে, বাণিজ্যিক সিলিন্ডারের দাম পরপর কয়েক ধাপে বাড়ানো হয়।