


• রাধা-কৃষ্ণের চিরন্তন প্রেমের গল্প বড়োপর্দায় আনতে চলেছেন করণ জোহর। ধর্মা প্রোডাকশনের হাত ধরে লার্জস্কেলে তৈরি হবে সেই পৌরাণিক আখ্যান। ইতিমধ্যে যাবতীয় কথাবার্তা চূড়ান্ত করেছেন করণ। ছবিটি পরিচালনা করবেন পরিচালক শচীন রবি।এর আগে কন্নড় ছবি ‘অবনে শ্রীমন্নারয়াণা’ পরিচালনা করে খ্যাতি পেয়েছিলেন শচীন। মুখ্য চরিত্রে কাদের দেখা যাবে, তা অবশ্য এখনও চূড়ান্ত নয়। মনে করা হচ্ছে, রাধা-কৃষ্ণের নাম ভূমিকায় অভিনয়ের জন্য নতুন মুখদের সুযোগ দেবেন করণ। এর জন্য শীঘ্রই অডিশন নেবেন প্রযোজনা সংস্থা। সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষে ছবির ঘোষণা করা হবে। আগামী বছর থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা। পাশাপাশি ছবিটি মুক্তি পাবে ২০২৮ সালে।