


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল কংগ্রেস (কালীঘাট) সাংসদ মহুয়া মৈত্রকে রক্ষাকবচ দিল হাইকোর্ট। তদন্তে সহযোগিতার শর্তে তাঁকে এই রক্ষাকবচ দেওয়া হয়েছে। পলাশিতে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা করতে গিয়ে স্থানীয় বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। তার প্রেক্ষিতে গোটা ঘটনা নিয়ে ফেসবুক লাইভ করেন। তখন কিছু মন্তব্যও করেন মহুয়া। তা নিয়েই মামলা হয় এমপির বিরুদ্ধে। সেই মামলায় ৫ অক্টোবর পর্যন্ত রক্ষাকবচ পেলেন তিনি।