


বক্স অফিসে ঝড় তুলতে ফিরছে ‘পুষ্পা’। এমনই ইঙ্গিত দিলেন ছবির পরিচালক সুকুমার। সম্প্রতি দুবাইয়ে আয়োজিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পাঁচটি পুরস্কার জিতেছে অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’। সেই পুরস্কার নিতে উঠেই পরিচালক জানিয়েছেন, ‘পুষ্পা ৩: দ্য র্যাম্পেজ’ অবশ্যই তৈরি হবে। শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও করা হবে বলে খবর। অল্লু বর্তমানে ব্যস্ত অ্যাটলি পরিচালিত একটি ছবির কাজে। এই সিনেমায় তাঁর বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, রশ্মিকা মন্দানা ও ম্রুনাল ঠাকুরকে। সম্প্রতি এই ছবির ঘোষণাও সেরেছেন নির্মাতারা। জানা গিয়েছে, এখানে চারটি ভিন্ন চরিত্রে অভিনয় করছেন অল্লু। ইতিমধ্যে মুম্বইয়ে পুরোদমে ছবির শ্যুটিং চলছে। এই সিনেমার কাজ শেষ হলেই তিনি ‘পুষ্পা ৩’-এর জন্য প্রস্তুতি শুরু করবেন বলে খবর।