


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গুড ফ্রাইডের দিন খুশির হাওয়া। নিজের ৩৩-তম জন্মদিনে মেয়ের নাম জানালেন ক্রিকেটার কেএল রাহুল। সোশ্যাল মিডিয়ায় দেখা গেল ছবিও। আজ, শুক্রবার সকালে রাহুল এবং আথিয়া তাঁদের মেয়েকে কোলে নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। যদিও তাতে মেয়ের মুখ দেখা যায়নি। ক্যাপশনে লেখা, “আমাদের মেয়ে, আমাদের সবকিছু। ‘ইভারা’ ঈশ্বরের উপহার।” পোস্টটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। নাম জানার পরই কমেন্টে শুভেচ্ছাবার্তার বন্যা শুরু হয়। অনুষ্কা, সামান্থা, অর্জুন কাপুর থেকে শুরু করে একাধিক সেলেব রাহুল-আথিয়াকে শুভেচ্ছা জানান। শুভকামনা জানান নেটিজেনরাও। জানা গিয়েছে ইভারা শব্দটি এসেছে সংষ্কৃত থেকে। যার অর্থ ঈশ্বরের উপহার।
উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাহুল ও আথিয়া। এরপর গত বছরের নভেম্বরে আথিয়ার সন্তানসম্ভবা হওয়ার খবর জানান কেএল রাহুল এবং আথিয়ার বাবা সুনীল শেট্টি। জানা গিয়েছিল আইপিএল চলাকালীনই রাহুল বাবা হতে পারেন। অবশেষে সেই জল্পনাই সত্যি হয়। স্ত্রীর পাশে থাকতে দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচ খেলেননি রাহুল। ২৩ মার্চ চলে যান মুম্বইয়ে। এরপর ২৪ মার্চ ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন রাহুল ঘরণি আথিয়া।