


নয়াদিল্লি: দিল্লিতে বিক্ষোভ চলাকালীন মহিলা পুলিশকর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। বৃহস্পতিবার এনিয়ে ক্ষোভ উগরে দেন বিজেপি মুখপাত্র সিদ্ধার্থ যাদব। তাঁর তোপ, ‘পুলিশকর্মীদের আক্রমণ করেছেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। এক মহিলা কনস্টেবলের সঙ্গে অশালীন আচরণ করেন রাহুল। প্রিয়াঙ্কা এক মহিলা অফিসারকে পেটে ঘুষি মারেন। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এই আন্দোলনে কোনো সাধারণ নাগরিক যুক্ত নন।’