


দক্ষিণী তারকা মহেশ বাবুর সঙ্গে জুটি বাঁধছেন পরিচালক এস এস রাজামৌলি। বিশ্বমঞ্চে সাফল্য পেয়েছে রাজামৌলির ‘আরআরআর’। অস্কারের মঞ্চে এই ছবির গান ‘নাটু নাটু’ পুরস্কৃত। ২০২৩ সালের এই স্বীকৃতির পর থেকেই রাজামৌলির পরের কাজ ঘিরে অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়। কেবল দেশেই নয়, বিশ্বজুড়ে দর্শকরা মুখিয়ে রয়েছেন তাঁর পরবর্তী কাজের জন্য। এই আবহে মহেশ বাবুর জন্মদিন, অর্থাৎ শনিবার বিরাট ঘোষণা করলেন পরিচালক। প্রকাশ্যে এল ছবির নাম— ‘গ্লোবট্রটলার’। পাশাপাশি আরও কয়েকটি চমক দিয়েছেন রাজামৌলি। তিনি জানিয়েছেন, ছবির লুক প্রকাশ্যে আসবে চলতি বছরের নভেম্বরে। ততদিন এই সিনেমার জন্য অপেক্ষা করতে হবে দর্শককে। মহেশ বাবুর বিপরীতে ছবিতে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। দীর্ঘদিন পর এই সিনেমার হাত ধরে ভারতীয় ইন্ডাস্ট্রিতে কামব্যাক করবেন ‘দেশি গার্ল।’