


আহমেদাবাদ, ৪ মার্চ: টানটান ম্যাচে গুজরাট টাইটান্সকে হারালো রাজস্থান রয়্যালস । এদিনের ম্যাচ জিতে লিগ টেবিল এর শীর্ষে উঠে এলো রিয়ান পরাগের দল। প্রথমে ব্যাট করে রাজস্থান তোলে ২১০ রান। এদিন নিজের স্বভাবসিদ্ধ ছন্দে দেখা গেল না বৈভব সূর্যবংশীকে। ১৮ বলে ৩১ রান করে রশিদ খানের বলে আউট হয়ে যান ভারতীয় ক্রিকেটের নতুন সেন্সেশন। সূর্যবংশী আউট হওয়ার পর রাজস্থান ব্যাটিংয়ের হাল ধরেন জশস্বী জয়সওয়াল এবং ধ্রুব জুরেল। জুরেল করেন ৭৫ রান আর জশস্বীর সংগ্রহ ৫৫ রান। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন গুজরাটের সাই সুদর্শন। ৭৫ রান করে আউট হন তিনি। বাটলার করেন ২৬ রান। গুজরাট ইনিংসের ভাঙ্গন ধরান রবি বিষ্ণোই। ৪১ রান দিয়ে চার উইকেট নেন তিনি। গুজরাটের হয়ে শেষ চেষ্টা করেন এদিনের অধিনায়ক রাশিদ খান এবং রাবাডা। রশিদ করেন ২৪ রান আর রাবাডার সংগ্রহ ২৩। শেষ ওভরে তুষার দেশপান্ডের বলে রশিদ আউট হয়ে যেতেই গুজরাটেরও জয়ের আশা শেষ হয়ে যায়। এদিন চোটের জন্য খেলেন নি গুজরাটের অধিনায়ক শুভমান গিল।