


নতুন জার্নি শুরু করলেন অভিনেতা রাজপাল যাদব। এবার অভিনয়ের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েশনেও মন দেবেন তিনি। ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় সম্প্রতি বিপাকে পড়েছিলেন রাজপাল। তিহার জেলেও থাকতে হয়েছিল তাঁকে। সম্প্রতি ছাড়া পেয়েছেন তিনি। ফিরেছেন ফ্লোরেও। এবার নতুন জার্নি শুরু হচ্ছে তাঁর। সম্প্রতি সমাজমাধ্যমে এই ঘোষণা করেন রাজপাল। তিনি জানান, একটি নতুন ইউটিউব চ্যানেল শুরু করতে চলেছেন অভিনেতা। কয়েকদিন আগেই জানা গিয়েছিল, ‘মালামাল উইকলি’ ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে। সেখানে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন রাজপাল। এই খবর সম্প্রতি নিশ্চিত করেছেন অভিনেতা পরেশ রাওয়াল। যদিও প্রিয়দর্শন পরিচালক হিসেবে থাকবেন কি না, তা স্পষ্ট নয়। প্রিয়দর্শনের পরবর্তী ছবি ‘হ্যায়বান’ মুক্তির বড় অঙ্কের লাভের মুখ দেখেছে। প্রজেক্টের প্রায় ৭০ শতাংশ বাজেট উঠে এসেছে ওটিটি রাইটস থেকে। আগামী আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।