


দীপাবলির আনন্দ দ্বিগুণ হয়েছে অভিনেতা রামচরণের পরিবারে। দ্বিতীয়বার বাবা হচ্ছেন তিনি। বৃহস্পতিবার রামচরণের স্ত্রী উপাসনা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সুখবর দিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই দীপাবলিতে দ্বিগুণ সেলিব্রেশন, দ্বিগুণ ভালোবাসা, দ্বিগুণ আশীর্বাদ চাই সকলের থেকে।’ চিরঞ্জীবীর দ্বিতীয়বার দাদু হওয়ার খবরে খুশি ইন্ডাস্ট্রির সকলে। শীঘ্রই রামচরণ ও উপাসনার সংসারে দ্বিতীয় সন্তান আসবে। উল্লেখ্য, চলতি বছর শুরুর দিকে রামচরণের দ্বিতীয়বার কন্যাসন্তান না হওয়ার কামনা করেছিলেন চিরঞ্জীবী। এর জন্য তীব্র বিতর্কের মুখে পড়তে হয়েছিল অভিনেতাকে একজন বর্ষীয়ান অভিনেতা কীভাবে এ ধরনের মন্তব্য করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই।