


দক্ষিণী অভিনেতা রামচরণের জীবনভিত্তিক তথ্যচিত্র তৈরি হচ্ছে কি? ইন্ডাস্ট্রির অন্দরে এখন এমন জল্পনাঅ প্রবল। ‘আরআরআর’ ছবির হাত ধরে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছিলেন তেলুগু সুপারস্টার। ‘নাটু নাটু’ গানে তাঁর ডান্সস্টেপ সর্বস্তরের প্রশংসা কুড়িয়েছিল। সদ্য লন্ডনের মাদাম তুসোয় উন্মোচন হয়েছে অভিনেতার মোমের মূর্তি। এই আবহে তাঁর জীবনের উপর ভিত্তি করে তথ্যচিত্র তৈরি হচ্ছে বলে খবর। রামচরণের ব্যক্তিগত জীবন, কাজের নানা অজানা কাহিনি ফুটে উঠবে এই তথ্যচিত্রে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।