


• রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ ছবির ট্রেলার লঞ্চ স্থগিত হল। ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল গোটা দেশ। এই আবহে তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছেন নির্মাতারা। ২৪ জুলাই দিল্লিতে ‘রামায়ণ’-এর প্রচার ঝলক মুক্তির অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে এদিনই সমাজমাধ্যমে পোস্ট করে প্রযোজক নমিত মালহোত্রা জানিয়ে দেন, ‘তরুণরাই আমাদের দেশের ভবিষ্যৎ। আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে আমরা সকলে নিজেদের সাধ্যমতো চেষ্টা করতে হবে।’ এই সিদ্ধান্তের জন্য অবশ্য সমালোচিত হচ্ছেন রণবীর। কারণ বিক্ষোভ নিয়ে এতদিন নীরব ছিলেন তিনি।