


• ‘ধুম ৪’ ছাড়লেন অভিনেতা রণবীর কাপুর। সূত্রের খবর, প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে এই ছবি নিয়ে একাধিক মিটিং করেছেন রণবীর। তবে চিত্রনাট্য নাকি পছন্দ হয়নি তাঁর। একাধিকবার তা পরিবর্তনের প্রস্তাব দিলেও রাজি হননি নির্মাতারা। মতপার্থক্যের কারণেই ছবিটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। বর্তমানে ‘ধুম ৪’-এর জন্য নতুন নায়কের খোঁজ করছে প্রযোজনা সংস্থা। এর আগে শোনা গিয়েছিল, অয়ন মুখোপাধ্যায় ছবিটি পরিচালনা করবেন। তবে ‘ওয়ার ২’-এর ব্যর্থতার পর তিনি সরে আসেন। বর্তমানে পরিচালক ও মুখ্য অভিনেতার খোঁজ করছেন নির্মাতারা। রণবীর অবশ্য এই মুহূর্তে ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘রামায়ণ’ নিয়ে। দীপাবলির মরশুমে মুক্তি পাবে সেই সিনেমা। সদ্য দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত হয়েছিল ছবির ‘গ্র্যান্ড লঞ্চ’ অনুষ্ঠান। সেখানে হাজির ছিলেন কলাকুশলীরা। ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজও করছেন রণবীর।