


• মুখোমুখি দ্বৈরথে রণবীর কাপুর ও ভিকি কৌশল। সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে এই দুই তারকাকে দেখা যাবে অ্যাকশন দৃশ্যে। গত বছর নভেম্বর মাস থেকে ছবির শ্যুটিং শুরু করেছেন নির্মাতারা। ছবির ৫০ শতাংশ শ্যুট শেষ হয়েছে। বাকি রণবীর ও ভিকির মুখোমুখি অ্যাকশন দৃশ্য। দুই তারকা সেই দৃশ্যের শ্যুট শুরু করবেন আগামী আগস্ট মাস থেকে। ৯০ দিন ধরে চলবে শ্যুটিং। শোনা যাচ্ছে, মুম্বইয়ের সেটে কয়েকটি দৃশ্যের শ্যুট হবে। বাকি শ্যুটিং হবে ইউরোপে। সে কারণে আগামী অক্টোবর মাসে ইউরোপে যাচ্ছেন ভিকি, রণবীররা। এই মুহূর্তে ছুটি কাটাতে লন্ডনে গিয়েছিলেন রণবীর ও আলিয়া। তাঁরা ফিরলেই আগস্ট মাস থেকে শ্যুটিং শুরু করা হবে বলে খবর। আগামী বছর ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।