


‘সাইয়ারা’র অভাবনীয় সাফল্যের পর পরিচালক মোহিত সুরির পরের কাজ নিয়ে আগ্রহ রয়েছে অনুরাগী মহলে। সূত্রের খবর, শীঘ্রই পরের ছবির প্রাক প্রযোজনা স্তরের কাজ শুরু করবেন মোহিত। এবার গল্পের কেন্দ্রবিন্দুতে গ্যাংস্টার। সঙ্গে গান ও প্রেমকে মিলিয়ে দেবেন তিনি। আর সেই ছবির মুখ্য চরিত্রের অফার গিয়েছে অভিনেতা রণবীর কাপুরের কাছে। পরিচালকের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা সেরেছেন অভিনেতা। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মোহিতের দীর্ঘদিনের ইচ্ছা রণবীরে সঙ্গে কাজ করবেন। ‘সাইয়ারা’র সাফল্য আর আদিত্য চোপড়ার সঙ্গে ঘনিষ্ঠতা... এই দুইয়ের হাত ধরে রণবীরকে প্রস্তাব দিতে পেরেছেন মোহিত। অভিনেতাও পরিচালকের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন। যদিও এখনো পর্যন্ত এই ছবির জন্য চুক্তিবদ্ধ হননি তিনি।