


নাগপুর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণী চিকিৎসককে ধর্ষণের অভিযোগ উঠল আইপিএস অফিসারের বিরুদ্ধে। ঘটনাটি মহারাষ্ট্রের নাগপুরে। শুক্রবার ইমামওয়াড়া থানায় ৩০ বছরের অভিযুক্ত আইপিএস অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন নির্যাতিতা। পুলিস সূত্রে খবর, ২০২১ সালের ব্যাচের ওই অভিযুক্ত আইপিএসের বাড়ি যবতমলে। ২০২২ সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চিকিৎসকের সঙ্গে অভিযুক্তের আলাপ হয়। ফোনে তাঁদের কথা হতো। তারপর ঘনিষ্ঠতা বাড়তে থাকে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ। কিন্তু পরে ওই পুলিস আধিকারিক বিয়ে করতেও অস্বীকার করেন।