


আহমেদাবাদ: ১৮-তেই স্বপ্নপূরণ! দীর্ঘ ১৭ বছর পর খরা কাটল আরসিবির। শাপমোচন বিরাটেরও। প্রথমবারের জন্য কাপ এল কিং কোহলির হাতে। আজ, মঙ্গলবার আইপিএল-এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় পাঞ্জাব কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আহমেদাবাদে খেলা এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। প্রথম ব্যাট করতে নেমে শ্রেয়সদের ১৯১ রানের লক্ষ্য ছুড়ে দেয় বিরাটরা। বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন কোহলিই। জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব থামে ১৮৪ রানে। শশাঙ্ক সিং ৬৪ রান করলেও, জয় অধরাই রইল পাঞ্জাব কিংসের। ৬ রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়নের তকমা জিতল কোহলিরাই।